1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

রংপুরের পীরগঞ্জে পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জের বড় দড়গাহ্ ইউনিয়নের ছোট মির্জাপুর (পাঠাই টারি) গ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টায় পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। নিহত গৃহবধু উক্ত গ্রামের আতিকুর ইসলামের স্ত্রী খাদিজা বেগম (২৫) বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত্রি আনুমানিক ১০টা থেকে পরিবারের লোকজন গৃহবধু খাদিজা বেগমকে খুজে পাচ্ছিলনা। পরদিন সকালে বাড়ীর পিছনের একটি পুকুরে প্রতিবেশীরা তার লাশ ভাসতে দেখে পরিবারের লোকসহ পুলিশে খবর দিলে পুলিশ এসে সকাল ৮টায় নিহত গৃহবধুর লাশ উদ্ধার পুর্বক মর্গে প্রেরন করে। উদ্ধারকৃত লাশ নিয়ে এলাকায় নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। কারন নিহতের লাশ উঠানোর পর নাক মুখ দিয়ে রক্তক্ষরনসহ শরীরের নানা স্থানে আঘাতে দাগ ফুটে উটেছে।

নিহত গৃহবধুর বাবা মিঠাপুকুর উপজেলার খামার হরিপুর গ্রামের হাফিজার রহমান এর দাবি তার কন্যাকে শশুর বাড়ির লোকজন অথবা প্রতিবেশীর কেউ পিটিয়ে হত্যার পর লাশ পুকুরে ফেলে দিয়েছে।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাসুম এর সাথে কথা হলে তিনি বলেন, ময়না তদন্তে রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না।

এলাকাবাসীর ধারনা ঘটনাটি সম্পুর্ন রহস্যজনক, তাকে হয় পরিবারের লোকজন নয়তো অন্য কেহ হত্যার পর পুকুরে ফেলে দেয়া হয়েছে। উল্লেখ্য নিহত খাদিজা বেগমের ২টি পুত্র সন্তান রয়েছে, ১জনের বয়স ৩ বছর এবং অপর ছেলের ৫ মাস। এরিপোর্ট লেখা পর্যন্ত গৃহবধূর বাবার বাড়ীর লোকজনদের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft