1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

ডিগ্রি কলেজের সভাপতি হতে পারবেন না এমপিরা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৫৫ বার পড়া হয়েছে

কোনো ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে এমপিদের মনোনয়ন বা নিয়োগকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় প্রকাশ করা হয়েছে। রায়ে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিদের সভাপতি হিসেবে নিয়োগ বা মনোনয়ন সংবিধানের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। রায় প্রকাশের বিষয়টি জানিয়েছেন এ মামলার রিটকারী আইনজীবী মো. হুমায়ন কবির।

ছয় পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, একজন এমপিকে জনগণের ভোটে নির্বাচিত হতে হয়। অপরদিকে গভর্নিং বডি নিয়োগকারী কর্তৃপক্ষের পদমর্যাদা এমপির নিচের পদমর্যাদার। সংশ্লিষ্ট এলাকার এমপি যদি গভর্নিং বডির সভাপতি হন তাহলে কার্যত ওই গভর্নিং বডি এক ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত হতে বাধ্য।

রায়ে আরো বলা হয়, হাইকোর্ট ও আপিল বিভাগের এ সংক্রান্ত আগের রায় পর্যালোচনা করে এটা কাঁচের মতো স্পষ্ট যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ফাজিল ও কামিল মাদরাসা, সব শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে স্থানীয় এমপিদের সভাপতি হিসেবে নিয়োগ বা মনোনয়ন সংবিধানের মূল উদ্দেশ্যের সহিত সাংঘর্ষিক।

আদালত বলেন, এমপিদেরকে জাতীয় গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সার্বক্ষণিক নিবেদিত থাকতে হয়, এছাড়া গভর্নিং বডির সভাপতির পদ এমপি পদের সঙ্গে একেবারে বিপরীত।

ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে এমপিদের অবৈধ ঘোষণা করে ২০১৯ সালের ২৫ নভেম্বর এ রায় দেন হাইকোর্ট। মামলার বিবরণে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৬ সালের ১৬ জুন এমপি এস এম জগলুল হায়দারকে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আতরজান মহিলা কলেজের সভাপতি পদে মনোনয়ন দেন।

ওই মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আফজালুল হক। এরপর হাইকোর্ট রুল জারি করেন। রুলের শুনানি শেষে রায় দেন আদালত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft