
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎতের ব্যক্তিগত তহবিল থেকে রাস্তা মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা যায়, গত কয়েক দিনে টানা বৃষ্টিতে গ্রামীন জনপদের কাচা রাস্তা গুলো রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে সর্ব সাধারনসহ যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।সাধারণ মানুষের চলাচলের অসুবিধার কথা চিন্তা করে।
১৫ জুলাই বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা ১নং কিশোরগাড়ী ইউনিয়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎতের ব্যক্তিগত তহবিল থেকে কয়েকটি কর্দমাক্ত রাস্তার মেরামত করা হয়েছে।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন-আর-রশিদ সুমনের নেতৃত্বে নিরলস ভাবে পরিশ্রম করছেন ছাত্রনেতা মাসুদ রানা মাহিন, ইউনিয়নের সাবেক সভাপতি টুটুল, সাধারণ সম্পাদক স্বপন, ইউনিয়ন ছাত্রনেতা মোস্তফা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগ উপজেলা সাধারন সম্পদক মোস্তফা মন্ডল, সিন, খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্টদের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।