1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

সুন্দরগঞ্জে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ১০৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যাদূর্গত ৮৪ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসক মো. আবদুল মতিন। ১৫ জুলাই বুধবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা বটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বটতলা দাখিল মাদ্রাসা মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়। জিআর বরাদ্দের আওতায় বন্যাদুর্গত পরিবারগুলোকে ১০ কেজি করে চাল, চিরা, গুড়, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী, সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্যাহ, ইউপি সদস্য সানোয়ার হোসেন বাবু ও ইউপি সচিব আলতাফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, দ্বিতীয় দফায় তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৮টি ইউনিয়নের অন্তত ৪৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ১০ মে.টন চাল ও নগদ ৫০ হাজার টাকার শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এখনো পানিবন্দি অনেক পরিবার খাদ্য সহায়তা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft