1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৩৫৫৩, মৃত্যু ৩৩ জনের

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

দেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৫৩৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

আর এই সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন।

এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৪৫৭ জনের মৃত্যু হল। আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ১,৯৩,৫৯০ জন।

দৈনিক স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্যা জানিয়েছেন।

তিনি বলেন, এই সময়ে ১,৭৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। ফলে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ১,০৫,০২৩ জন সুস্থ হয়েছেন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ২৫ শতাংশ।

নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৪,০০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ৯,৮০,৪০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ২৩ শতাংশ।

অর্থাৎ গত ২৪ ঘণ্টায় যত নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে প্রতি ১০০ নমুনায় ২৫ দশমিক ২৩ শতাংশই করোনাভাইরাস পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে।

বিশ্ব আপডেট:
বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৫৩০ জন।

সুস্থ হয়ে উঠেছেন ৭৩ লাখ ৯৯ হাজার ৩১০ জন। মারা গেছেন ৫ লাখ ৭৮ হাজার ৬২৮ জন।

আমেরিকায় এখন পর্যন্ত ৩৪ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৪৬৬ জন।

ব্রাজিলে সাড়ে ১৯ লাখ এবং ভারতে ৯ লাখ ৩৬ হাজার রোগী পাওয়া গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft