1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন

মুসলমানদের গণহারে হত্যা করছে ভারতীয় সেনাবাহিনী!

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত নিয়ন্ত্রত কাশ্মীরে সেদেশের সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে এ ধরণের গণহত্যার পরিণতির বিষয়ে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করেছেন তিনি।

রবিবার কাশ্মীর ইস্যুতে তিনি বলেছেন, কাশ্মীরের পরিস্থিতি ক্রমেই বিপর্যয়কর হয়ে উঠছে। সেখানে ভারতীয় সামরিক বাহিনী গণহারে মুসলমানদের হত্যা করছে।

তিনি বলেন, বসনিয়া-হার্জেগোভিনার সেব্রেনিৎসায় যেভাবে মুসলমানদের গণহারে হত্যা করেছিল সার্ব বাহিনী, ঠিক সে ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে কাশ্মীরি জনগণ।

ইমরান খান আরও বলেছেন, ভারতীয় সেনাবাহিনী কোন ধরনের আইনের তোয়াক্কা না করে মানুষ হত্যা অব্যাহত রেখেছে। কাশ্মীরের মুসলমানদের হত্যার ক্ষেত্রে তাদেরকে কোনো ধরণের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে না। তিনি বলেন, কাশ্মীরে বর্তমানে ৮০ লাখ মানুষের জন্য ৮ লাখ সেনা মোতায়েন করে রাখা হয়েছে। ৮০ লাখ মানুষকে তারা অবরুদ্ধ করে রেখেছে। এ কারণে গত প্রায় এক বছর ধরে কাশ্মীরিরা তাদের নিত্য দিনের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বছরের পর বছর ধরে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। গত তিন দশকে সেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

কাশ্মীরের জনগণ সেখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। নিরাপত্তা পরিষদের ইশতেহারে গণভোটের মাধ্যমে কাশ্মীর অঞ্চলের ভবিষ্যত নির্ধারণের কথা বলা হয়েছে। কিন্তু ভারত সরকার জাতিসংঘের ইশতেহার বাস্তবায়ন করতে অসম্মতি জানিয়ে আসছে। এ কারণে ভারত সরকার এখন পর্যন্ত সেখানে গণভোট আয়োজন করেনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft