1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন

করোনায় মারা গেছেন সিএমপি উপ-কমিশনার মিজানুর

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার মো. মিজানুর রহমান।

সোমবার ভোর সাড়ে ৩টায় রাজধানী ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিজানুরের মৃত্যুর খবর নিশ্চিত করে সিএমপি কমিশনার মাহবুবর রহমান জানান, মিজানুর করোনা আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি জানান, সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিজানুর ২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি চট্টগ্রামের আগে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে সরকারি হিসাব অনুযায়ী, রবিবার সকাল নাগাদ দেশে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ৩৫২ জন মারা গেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft