
‘মহামারী কোভিড-১৯ প্রতিরোধ করি-নারী ও কিশোরীর সু-স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১১ জুলাই শনিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এসময় অন্যান্যদের মধ্যে এমসিএইচএফপি ও ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে কুলসুমা ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিবার কল্যাণ সহকারি পরিচালক দিপায়ন রঞ্জন।
শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ছাড়াও পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীসহ সংশ্লিষ্টদের হাতে পুরস্কার স্বরূপ সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।