1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

গোবিন্দগঞ্জে করোনা রোগীর চিকিৎসায় আইসোলেশন সেন্টার স্থাপনের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা রোগীর চিকিৎসায় আইসোলেশন সেন্টার স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখা। কোভিড-১৯ মহামারি প্রতিরোধে ২৪ ঘন্টা নমুনা সংগ্রহ, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, করোনা টেস্ট ফি মওকুফসহ সু-চিকিৎসার জন্য উপজেলায় আইসোলেশন সেন্টার স্থাপনের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৮ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১১ টায় থানা চৌমাথা মোড়ে ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন মোল্লা সভাপতির বক্তব্যে বলেন, গাইবান্ধা জেলার ৭টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা গোবিন্দগঞ্জ উপজেলায়। এখানে এ পর্যন্ত প্রায় ২’শ জন সনাক্ত হয়েছে এবং প্রায় সাড়ে ৩’শ জন নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছে। তাদের অসাবধনতাবশত: এ রোগ বিস্তার লাভ করছে। গোবিন্দগঞ্জে আইসোলেশন সেন্টার স্থাপিত হলে এ উপজেলার শত শত করোনা রোগী সঠিক চিকিৎসা নিয়ে করোনা বিস্তাররোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।

মানববন্ধনে সহমত পোষণ করে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কান্তি, বাসদ উপজেলা শাখার সমন্বয়ক কমরেড রফিকুল ইসলাম রফিক, কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সভাপতি কমরেড তাজুল ইসলাম প্রধান, ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড রফিকুল ইসলাম, উপজেলা সেচ-পাম্প মালিক সমিতির সভাপতি কমরেড আবুল কাসেম, স্থানীয় কৃষক নেতা মমতাজ আলী প্রধান ও লূৎফর রহমান প্রমূখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft