1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

কুরবানির পশুর ডিজিটাল হাট চালু করলো সরকার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও পশুর হাটে তা প্রায় অসম্ভব। এরকম অবস্থায় ব্যস্ত ও জনবহুল জায়গাতে ক্রেতারা পশু কিনতে আসবেন কিনা সে বিষয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে। তাই খামারি ও ক্রেতাদের স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য ডিজিটাল হাটের ব্যবস্থা করেছে।

সরকারের উদ্যোগে সবচেয়ে বড় ডিজিটাল কোরবানির পশুর হাট এটি- https://foodfornation.gov.bd/qurbani2020/

এখানে ক্রেতারা ঘরে বসেই গরুর ছবি- ভিডিও দেখা ও লাইভ ওজন জানার সুযোগ পাবেন। একইসঙ্গে গরু ব্যবসায়ী, খামারি বা বেপারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাওয়া যাবে। নির্দিষ্ট স্থান থেকে অথবা হোম ডেলিভারির ভিত্তিতে টাকার বিনিময়ে গরু সংগ্রহ করতে পারবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্র জানা গেছে, করোনা পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প আইডিয়া এর আগে ‘ফুড ফর নেশন’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে। এরই আলোকে আইডিয়া প্রকল্পের ‘স্টার্টআপ বাংলাদেশ’ ব্যানারে ডিজিটাল হাটের উদ্যোগটি নেয়া হয়েছে।

এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ফুড ফর নেশন প্লাটফর্মটি কোরবানির পশুর জন্য দেশের সবচেয়ে বড় ম্যাচ মেকিং ডিজিটাল হাট হতে যাচ্ছে। খামারি ও চাষিদের অর্থনৈতিক ক্ষতি থেকে বাঁচাতে এবং সবার স্বাস্থ্য সুরক্ষার জন্যই এই উদ্যোগ। এই প্লাটফর্মে আসতে সারাদেশের খামারিদের তিনি অনুরোধ জানান।

দেশের সর্ববৃহৎ এই ডিজিটাল হাটের জন্য সারাদেশ থেকে গরু-ছাগলের চাষি, খামারের মালিক ও সাধারণ পশু ব্যবসায়ীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করে বিনামূল্যে নিবন্ধন করার সুযোগ পাওয়া যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft