1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

পাপুল এমপি নয়, ব্যবসায়ী হিসেবে গ্রেফতার হয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে এমপি হিসেবে নয়, ব্যবসায়ী হিসেবে কুয়েত সরকার গ্রেফতার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে মানবপাচার ও অর্থপাচারের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, এমপি পাপুল কুয়েতে সরকারি পাসপোর্ট নিয়ে যাননি। সেখানে তিনি ২৯ বছর ধরে ব্যবসা করেন, তিনি  সেদেশের নাগরিক হিসেবে গিয়েছেন। আমরা তার বিষয়ে জানতে কুয়েত সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। তবে কুয়েত সরকার এখনো কোনো তথ্য দেয়নি।

‘আমরা এমপি পাপুলের বিষয়ে ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূতের কাছেও জানতে চেয়েছি। এক সপ্তাহ আগে জানতে চাইলেও দূতাবাস এখনো কোনো তথ্য দেয়নি।’

পাপুলের বিষয়ে ড. মোমেন বলেন, বিদেশে একজন এমপির বিরুদ্ধে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ এসেছে, এটা খুবই দুঃখজনক। অথচ আমরা মানবপাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা বলতে চাই, সরকার মানবপাচার ও অর্থপাচারে কোনো ছাড় দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জিরো টলারেন্স অবস্থান নিয়েছেন।

ড. মোমেন আরো বলেন, পাপুলের বিষয়ে কুয়েত সরকার থেকে কোনো অভিযোগ এলে আমরা অবশ্যই তদন্ত করবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft