1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

মিয়ানমারে খনিতে ভূমিধস: ১১৩ মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার সকালে মিয়ানমারের কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় এ ঘটনা ঘটে।দেশটির ফায়ার সার্ভিসের ফেসবুক পেজ পোস্টে বলা হয়েছে, “টানা বর্ষণের ফলে খনির ভেতরে প্রচুর কাদা-পানি ঢুকে পড়ায় খনি শ্রমিকদের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ১১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।”

স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃষ্টির মধ্যে খোলা খনিতে কাজ না করতে নির্দেশনা দেওয়া হলেও তা অমান্য করেই কাজ পাথর সংগ্রহে গিয়েছিল শ্রমিকেরা।

পুলিশ জানিয়েছে, দুপুরের মধ্যে ৯৯টি মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় পর্যন্ত আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও ২০ জনকে।  এরপর আরও ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অতি বর্ষণের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কাচিনের হাপাকান্ত এলাকায় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এখানে খনি শ্রমিকদের তেমন কোনো নিরাপত্তা নেই।

অলংকার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর। সবুজ রঙের প্রায়-স্বচ্ছ একটি পাথর। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়।

মিয়ানমারের মোট জিডিপির বড় অংশই আসে জেড শিল্প থেকে। এই পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft