1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১ লাখ আক্রান্ত হতে পারে: ডা. ফাউসি

  • আপডেট হয়েছে : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

করোনা মহামারী আরও প্রকোট আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানে দৈনিক ৪০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে।

পরিস্থিতি এখন এতোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক লাখ করে কোভিড-১৯ রোগী শনাক্ত হলেও তাতে অবাক হবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্থনি ফাউসি।

মঙ্গলবার সিনেট কমিটির এক শুনানিতে ডা. ফাউসি বলেন, ‘আমি নির্ভুল ধারণা করতে পারব না, তবে এটি খুবই ভয়াবহ হবে তার গ্যারান্টি দিতে পারি। গত কয়েকদিনের পরিসংখ্যান পরিষ্কারভাবে বলছে মহামারি আমাদের নিয়ন্ত্রণ নেই। কিন্তু আমি আতঙ্কিত যে, যথেষ্ট সংখ্যক নাগরিক মাস্ক পরছে না এবং সামাজিক দূরত্ব মানছে না। এ কারণে সংক্রমণ আরও বাড়বে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক আরও বলেন, করোনা নিয়ন্ত্রণের পদক্ষেপগুলোতে আমি মোটেই সন্তুষ্ট নই। আক্রান্তের সূচকের দিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আমরা ভুল পথে রয়েছি। আর তা শুধরে নিতে আমাদের এখনই কিছু করা উচিত।

শুনানিতে ডা. ফাউসি জানান, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত রোগীদের মধ্যে অর্ধেকই এসেছে মাত্র চারটি অঙ্গরাজ্য থেকে।

ফাউসি আরও বলেন, যখন দেশের একপ্রান্তে সংক্রমণ হবে, তখন অন্য প্রান্ত ভালো থাকলেও তারা অরক্ষিত। আমরা শুধু যেসব এলাকায় সংক্রমণ বাড়ছে সেখানে মনোনিবেশ করতে পারি না। এতে গোটা দেশই ঝুঁকিতে পড়ে। সূত্র: সিএনবিসি, বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft