1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

তেহরানে ক্লিনিকে বিস্ফোরণ, নিহত ১৯

  • আপডেট হয়েছে : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

ইরানের রাজধানী তেহরানের একটি ক্লিনিকে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

দেশটির সম্প্রচারমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়, মঙ্গলবার রাতে সিনা আতাহার ক্লিনিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, ক্লিনিকের নিচতলায় রাখা তিনটি গ্যাস ক্যানিস্টার থেকে ‘গ্যাস লিকেজ’ হলে এই বিস্ফোরণ ঘটে।

টেলিভিশনে আসা ভিডিওতে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের কয়েক ঘণ্টা সময় লেগেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কমপক্ষে ১৯ জন প্রাণ হারিয়েছে এবং ১৪ জন আহত হয়েছে। আহতদের সঙ্গে সঙ্গে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী।

ইরানের বার্তা সংস্থা ইসনায় দেওয়া উদ্ধৃতিতে তেহরান দমকলের মুখপাত্র জালাল মালেকি বলেছেন, ‘অনেকে উপরের তলাগুলোতে ছিলেন, তাদের অনেকে অস্ত্রপচারের কক্ষেও ছিলেন –তারা অস্ত্রপচারের রোগী অথবা তাদের সঙ্গে আসা লোকজন ছিলেন। তাপ ও ঘন ধোঁয়ার কারণে দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারান তারা।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft