1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

শেয়ারবাজার-ব্যাংক লুট করে সরকার এবার গরীবের পকেট কাটছে: আমির খসরু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

দেশের শেয়ারবাজার ধ্বংস করে, ব্যাংক লুট করে সরকার এবার সাধারণ মানুষের পকেট লুট করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জোর করে সাধারণ মানুষের পকেট থেকে সরকার করের নামে ১৫ শতাংশ ভ্যাট আদায় করছে।

শুক্রবার বিকালে রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

বাজেটের নামে করের টাকা যাচ্ছে কোথায় প্রশ্ন তুলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার মেগা প্রজেক্ট করছে। ৮ হাজার কোটি টাকার প্রোজেক্ট ২৮ হাজার কোটি টাকা করছে। সরকারে অনুসারীরা প্রতিবছর ৭০ থেকে ৮০ কোটি টাকা বিদেশে পাচার করছে। সুইস ব্যাংকে জমা করছে, বিদেশে বাড়ি করছে। সব প্রকাশ পাচ্ছে।’

দেশের প্রবৃদ্ধি নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘যে দেশের মানবসম্পদের উন্নয়ন হয় না, সে দেশের প্রবৃদ্ধি সাত শতাংশ হয় কিভাবে? দেশের প্রবৃদ্ধির তথ্য নিয়ে বিভ্রাটে নেমেছে সরকার।’

তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন-ব্যবস্থা, রাজনীতি যেভাবে ভেঙে পড়েছে, সেভাবে দেশের অর্থনীতিও ভেঙে পড়েছে। দেশের অর্থনীতি আজ হুমকির মুখে। যে সরকার বাজেট দিয়েছে, সে সরকারও নির্বাচিত নয়। যে সংসদে বাজেট পেশ হয়েছে, সেটিও নির্বাচিত নয়। বাজেট নিয়ে জনগণের কাছে এ সরকারের জবাবদিহিতা নেই।’

আয়োজন সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহর সভাপতিত্বে এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!