1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

তাকে উৎখাতের জন্য নয়া দিল্লি ও কাঠমাণ্ডুতে ষড়যন্ত্র হচ্ছে: অলি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি বলেছেন, তাকে উৎখাত করার জন্য নয়া দিল্লি ও কাঠমাণ্ডুতে ষড়যন্ত্র করা হচ্ছে।

অলির ৬৯তম জন্মদিন উপলক্ষে রোববার বালুওয়াটারে মদন ভান্ডারি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশের নতুন মানচিত্র প্রকাশ ও পালামেন্টের মাধ্যমে তা অনুমোদন করানোর কারণে আমাকে উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে।‘
তিনি বলেন, নয়া দিল্লি থেকে বুদ্ধিবৃত্তিক আলোচনা, মিডিয়ার প্রতিবেদন, কূটনৈতিক তৎপরতা, কাঠমান্ডুর বিভিন্ন হোটেলের সভার যেসব পাচ্ছি, তাতে করে বোঝা খুব কঠিন নয় যে লোকজন আমাকে উৎখাতের জন্য প্রকাশ্যে কাজ করছে। কিন্তু তারা সফল হবে না।

নানা বিভাগে ব্যর্থতার জন্য দেশে ও বিদেশে অলির সমালোচনা হচ্ছে। তবে নেপালের ভূখণ্ড হিসেবে কালাপানি, লিপুরেখ ও লিম্পিয়াধুরাকে অন্তর্ভুক্ত করে নতুন রাজনৈতিক মানচিত্রের প্রতি তিনি সারা দেশের সব পক্ষের সমর্থন পেয়েছেন।

অলি রোববার লেন, কেউ যদি মনে করে, আমাদের উৎখাত করা যাবে, তবে আমি তাদেরকে স্মরণ করিয়ে দেবে, আমাদের জাতীয় ঐক্য তত দুর্বল নয়।
তিনি বলেন, তাকে উৎখাত করা হলে দেশের হয়ে কথা বলার জন্য কেউ থাকবে না।
তিনি বলেন, আমি দীর্ঘ দিন প্রধানমন্ত্রী পদে থাকব না। কিন্তু আমি আজ উৎখাত হলে দেশের জন্য কথা বলার কেউ থাকবে না। প্রধানমন্ত্রী পদে আমাকে কাজ করে যেতে হবে, তবে আমার নিজের জন্য নয়, দেশের স্বার্থ, আজকের জন্য নয়, আগামীকালের জন্য।
অলি তার দলের মধ্যে তার বিরোধীদেরও বিদ্রূপ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft