1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

দুর্নীতি রোধে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল: কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্য খাতই নয়, যে কোনো খাতের অনিয়ম দুর্নীতি রোধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।

রোববার (২৮ জুন) সকালে নিজ বাসভবনে এক অনলাইন সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন।

এসময় করোনা সংকটের এ প্রতিকূল সময়ে বন্যাকবলিত জেলাসমূহে মানুষের পাশে দাঁড়াতে ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহ্বান জানান।

চিকিৎসাক্ষেত্রে কোনো ধরণের ব্যবধান তৈরি না করে সমান দৃষ্টিতে চিকিৎসাসেবা দিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার এ ধরণের চর্চা নিরুৎসাহিত করে।’

মন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত অনেক রোগী বাসা-বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। যে সকল রোগী বাসা-বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন তাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ পেতে টেলিমেডিসিন সেবার আওতা বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নমুনা পরীক্ষার সক্ষমতা দিন দিন বাড়ছে। পরীক্ষার মাধ্যমে অধিক সংখ্যক রোগী চিহ্নিত করা গেলে সংক্রমণের বিস্তার রোধ সহজতর হবে। ’

তিনি সরকারের পাশাপাশি পিসিআর ল্যাব স্থাপনে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft