1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

গাইবান্ধা পৌরসভার ৫০ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

নুতন কোন পৌরকর আরোপ ছাড়াই ২৮ জুন রবিবার সকাল ১১টায় পৌর ভবনের সভা কক্ষে গাইবান্ধা পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৫০ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।

ঘোষিত বাজেটে ২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১৬ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা। একই অর্থবছরে পানির রাজস্ব নির্ধারন করা হয়েছে ১ কোটি ৭০ লক্ষ্য টাকা। এছাড়াও এডিবি উন্নয়ন খাতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকা এবং বিভিন্ন প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ৩১ কোটি টাকা। অপরদিকে ২০২০-২০২১ অর্থ বছরে কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতাদিসহ অন্যান্য খাতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ১৩ লাখ টাকা এবং পানির ব্যয় ১ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা নির্ধারন করা হয়েছে। বাজেটে আয়ের খাত হিসেবে ট্যাক্সেস, রেইট, ফিস, হাটবাজার ইজারা ও অন্যান্য বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। ব্যয়ের খাত হিসেবে পৌরসভার প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতাসহ ১৭ টি বিষয়কে সামনে আনা হয়েছে।

বাজেট আলোচনায় অংশ নেন পৌর প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, মতলুবর রহমান, কামাল আহম্মেদ, শহীদ আহম্মেদ, কামাল হোসেন, সেলিনা আক্তার রত্না ও মোছা: লাকী সুলতানা। বাজেট আলোচনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft