1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

নন-এমপিও শিক্ষকদের সাড়ে ৪৬ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের চলমান সংকটে সুবিধাবঞ্চিত নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের জন্য অনুদান বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অর্থ ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর মধ্যে বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওবিহীন শিক্ষকদের জন্য ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা প্রণোদনা হিসেবে বরাদ্দ দিয়েছেন। এ অর্থ এমপিও সুবিধা পাচ্ছে না এমন ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ কর্মচারীর মধ্যে বিতরণ করা হবে।’

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মমিনুর রশিদ আমিন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-এমপিওভুক্ত শিক্ষকদের জন্য প্রণোদনা অর্থ অনুমোদন করেছেন। আমাদের কাছে এ অর্থ এখনো পৌঁছেনি।’

মমিনুর রশিদ আমিন আরও বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের তালিকা আমাদের কাছে রয়েছে। প্রণোদনার অর্থ এলে তা তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। এ অর্থ পেলে করোনা পরিস্থিতিতে কিছুটা হলেও তারা স্বস্তি পাবেন।’

জানা গেছে, শিক্ষকদের এককালীন ৫ হাজার ও কর্মচারীদের দুই হাজার ৫০০ করে টাকা দেওয়া হবে। শিগগিরই এ টাকা বিতরণ শুরু হবে। জেলা প্রশাসকদের মাধ্যমে ব্যানবেইসের তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নন-এমপিও শিক্ষকের তথ্য যাচাই করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নন-এমপিও শিক্ষকদের আর্থিক সহায়তা দিতে ইতোমধ্যে তাদের বিকাশ, নগদ, রকেট ও মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft