1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

জয়পুরহাটে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম মিন্টু নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (২৪ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে বলে র‌্যাব জানায়।

র‌্যাবের দাবি, রবিউল বিজিবি ও পুলিশ অ্যাসল্টসহ মাদকের ১৯ মামলার আসামি। পরিবারের অভিযোগ, ধরে নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত রবিউল পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদক কারবারের খবর পেয়ে র‌্যাবের একটি দল বুধবার রাত ৩টার দিকে পাঁচবিবির রতনপুর স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। টের পেয়ে মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শীর্ষ মাদক ব্যবসায়ী রবিউলকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় র‌্যাবের দুজন আহত হলে তারা প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি এবং ৫০২ বোতল ফেনসিডিল সহ এক হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তবে নিহতের মা রোকেয়া বেওয়া জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে আটাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে থেকে র‌্যাব সদস্যরা রবিউলকে তুলে নিয়ে যায়। বুধবার সকালে তারা জানতে পারেন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল মারা গেছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও জানান, তার চার সন্তানের মধ্যে দুজনকে গুলি করে হত্যা করা হলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft