1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

মীরজাফর মোশতাক ও জিয়ার চক্রান্তেই বঙ্গবন্ধুকে হত্যা: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

মীরজাফর মোশতাক ও জিয়াউর রহমানের চক্রান্তে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দুর্ভাগ্য জাতির পিতা রাষ্ট্র পরিচালনায় যখন দায়িত্ব পেলেন, যুদ্ধ-বিধ্বস্ত দেশটিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক সেসময় আরেক মীরজাফর মোশতাক ও জিয়াউর রহমানের চক্রান্তে তাঁকে হত্যা করা হলো। এর মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাই ব্যাহত হয়ে গেলো।

আজ মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ড. শিরীন শারমিনের সভাপতিত্বে চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠকে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির দীর্ঘ সংগ্রামের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন সেটা হচ্ছে- বাংলাদেশের স্বাধীনতা। জাতি স্বাধীন হিসেবে মর্যাদা পেয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া।’

ঐতিহাসিক পলাশী দিবস প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, ‘১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজ-উদ-দৌল্লা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যুদ্ধে হেরে যান। সেখানে মীরজাফর আলী খান বেঈমানি করেছিল। তার ফলে কিন্তু সিরাজের এই পতন ঘরে। অর্থাৎ তখন সিরাজ-উদ-দৌল্লা ছিলেন বাংলা বিহার উড়িষ্যাসহ এ অঞ্চলের শাসক। সেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর যুদ্ধে আম্রকাননে।’

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শেখ হাসিনা আরও বলেন, ‘আমি জাতির পিতার প্রতি সম্মান জানিয়ে এটুকু বলবো- তিনি আজীবন মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। জনগণের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি তাঁর সংগ্রামের পথে অনেক বাধা-বিঘ্ন অতিক্রম করেছেন। তিনি ভাষা আন্দোলন শুরু করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আমরা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা পাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকেই মানবতার সেবা করে যাচ্ছে। আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখবো- একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখনই বাঙালি কিছু পেয়েছে। তখনই বাংলাদেশ এগিয়ে গেছে। কিন্তু তারপরও আমরা দেখেছি সবসময় এই বাঙালিকে কীভাবে পেছনে টেনে রাখবে সেই প্রচেষ্টা করা হয়েছে।’

তিনি বলেন, ‘জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করার দীর্ঘ পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেটা করতে পারিনি। জনগণের কল্যাণের কথা চিন্তা করে আমরা সেই কর্মসূচি বাতিল করেছি। কারণ, জনগণই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এসময় তিনি দেশ ও জাতির কল্যাণে তাঁর সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft