1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

গাইবান্ধায় ট্রমা সেন্টার, বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা স্থাপনের জন্য সংসদে দাবী জানালেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে প্রথম বক্তব্যে গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি গাইবান্ধায় বিভিন্ন উন্নয়ন করার দাবী জানালেন।

২৩ জুন মঙ্গলবার (২০২০-২০২১) অর্থ বছরের ঘোষিত বাজেটের উপর জাতীয় সংসদে বক্তব্য প্রদান করেন তিনি। ৭ মিনিটের বক্তব্যে এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদদের প্রতি ও স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন।

বক্তব্যে এ্যাড.স্মৃতি এমপি তাকে মনোনয়ন দিয়ে জাতীয় সংসদে আসার সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের সকল ভোটারবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রচার-প্রচারণায় সহযোগিতা করায় জেলার আওয়ামীলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরাসহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃ্ন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ আসনের সাবেক এমপি ইউনুস আলী সরকারের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি সমবেদনা ও কৃতজ্ঞা জানান। এসময় তিনি করোনাকালীন সময়ে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা বিতরণের সংখ্যা গুলো তুলে ধরেন।

এরপর বক্তব্যে তিনি পরবর্তী বাজেট থেকে গাইবান্ধায় ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে জেলাবাসীর সুচিকিৎসার জন্য একটি বড় হাসপাতাল অথবা ট্রমা সেন্টার স্থাপনের দাবী জানান তিনি। জেলায় দারিদ্র্যপীড়িত মানুষের কর্মসংস্থানের জন্য বৃহৎ শিল্পকারখানা স্থাপনের প্রয়োজনীতা উল্লেখ্য করেন তিনি। এছাড়া জেলার ৭টি থানার আরো উন্নয়ন করে এগিয়ে নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft