1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

বঙ্গবন্ধুর সহচর সাবেক এমএনএ আনম নজরুল ইসলাম আর নেই

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আরেক সহচর, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) থানার সাবেক এমএনএ, এমপি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আনম নজরুল ইসলাম (৮৯) আর নেই।

আজ মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার মোহাম্মদপুর হুমায়ুন রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছাড়াও ফুসফুসের ক্যাানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র ছেলেসহ বহু স্বজন রেখে গেছেন অধ্যাপক আনম নজরুল ইসলাম।

আজ মঙ্গলবার বাদ আছর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লাঙ্গলশিমূলে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। আনম নজরুল ইসলাম সর্বশেষ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

অধ্যাপক আনম নজরুল ইসলামের মৃত্যুতে ফুলবাড়িয়া থেকে ছয়বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন অ্যাডভোকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এড. ইমদাদুল হক সেলিম শোক প্রকাশ করেছনে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft