1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

গোবিন্দগঞ্জে পুলিশের হাতে ভূয়া ডিআইজি মাসুদ আটক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৫৪ বার পড়া হয়েছে

অবশেষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের জালে ধরা পরলো কখনো ডিআইজি, কখনো সেনা কর্মকর্তা বা কখনো নারী নেত্রী পরিচয় দানকারী চিটার মাসুদ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, এরআগে গত ১৪ জুন রাত অনুমানিক ৮টার সময় এই চিটার মাসুদ সরকার (২৮) সে তার পাশের বাড়ীর প্রবাসী জাকিরের কন্ঠ নকল করে জাকিরের মামীকে ফোনে এই ধৃত মাসুদ বলেন, মামী আমি জাকির, সৌদি পুলিশের কাছে ধরা পরেছি, মাকে ফোন দেন ১০ মিনিটের মধ্যে ৩০ হাজার টাকা বিকাশে না দিলে আমাকে জেলে ঢুকাবে এবং পুলিশ আমাকে মারপিট করছে। এই ফোন পেয়ে জাকিরের পরিবার জাকিরকে বাঁচানোর জন্য তার দেয়া বিকাশ নং এ দুই ভাগে ২৫ হাজার টাকা পাঠিয়ে দেয়। এর কিছু সময় পর পুনরায় জাকির ফোন করে কান্নাকাটি করে এবং ১৫ হাজার টাকা পাঠাতে বলে। জাকিরের পরিবার টাকা সংগ্রহ করে ঐ ফোন নং এ ফোন দিলে তারা ফোন নং টি বন্ধ পায়। তখন পরিবারের সন্দেহ হলে জাকিরের বাবা থানায় এসে অভিযোগ দিলে থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হয় এই চিটার মাসুদ নিজে তার বেনামি ফোন সিম ব্যবহার করে ২৫ হাজার টাকা চিট করেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, তার সহযোগী একই গ্রামের তুহিনসহ কতিপয় সিম বিক্রয়কারীর সহায়তায় বেনামে সিম কিনে, কখনোবা কারো নম্বর ক্লোন করে, কখনো নারী কন্ঠ নকল করে প্রতারণা করে আসছিলো।

উল্লেখ্য যে, এছাড়াও গত ১৯ জুন উক্ত মাসুদ নিজেকে পুলিশ হেডকোয়ার্টাস এর ডিআইজি মাসুদ পরিচয় দিয়ে তার নিজের মামলা সংক্রান্তে থানার কোন এক অফিসারের নিকট তদবির করে।তার আগে সে নিজের বৌএর কন্ঠ নকল করে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাকে ফোন করে মিথ্যা অভিযোগ করে। এই প্রতারক এ রকম অজ্রস ঘটনার নায়ক বলে জানায় স্থানীয়রা। আটক চিটার মাসুদ সরকার (২৮) গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর মধ্যপাড়ার গ্রামের মজিদ সরকারে ছেলে ।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, আটককৃতম চিটার মাসুদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আদালতে মাদকসহ আরও ৬টি মামলা বিচারাধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft