1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

গাইবান্ধায় মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে অর্থ আদায়ের অভিযোগে নাছির উদ্দিন নামে এক প্রতারক আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধায় নিজেকে শিল্পমন্ত্রীর নাম পরিচয় ভাঙ্গিয়ে অর্থ আদায়ের দায়ে নাছির উদ্দিন (২৮) নামে এক ভূয়া শিল্পমন্ত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত প্রতারক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বৈদ্যনাথ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। এবিষয়ে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সংবাদ সম্মেলন হতে জানা যায়-নাছির উদ্দিন দীর্ঘ দিন হতে নিজেকে কখনো শিল্পমন্ত্রী, কখনো রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের বড় কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন অফিসে ফোন করিয়া তদবীরসহ অর্থ আদায় করে আসছে। গত ৩/৩/২০২০ দুপুর ২.২০ মিনিটে নাছিরের নিজস্ব মোবাইল নম্বর ০১৭১১৫১৮৫০১ হইতে গাইবান্ধা পুলিশ সুপারের ব্যক্তিগত মোবাইল নম্বর ০১৭১৮৭২৭৫৩১ তে ফোন করে নিজেকে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে এসআই আঃ ওয়াহেদের বদলী স্থগিত করতে নির্দেশ দেন।এরপর গত ৭/০৬/২০২০ দুপুর ২.৩৫ মিনিটে একই নম্বর হতে রংপুর রেঞ্জের ডিআইজির সরকারী টিএনটি ০৫২১৬৮১০১ নাম্বারে ফোন করে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে তদবীর করার চেষ্টা করে। এরপর রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজির সরকারী মোবাইল নম্বর ০১৭১৩৩৭৪৬৪১ তে ফোন দিয়ে একই ভাবে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে পুলিশ সদস্যের বদলীসহ নানা তদবীরের বিষয়ে হুমকি ও ভয়ভীতি দেয়। তদবীরের বিষয়টি সুন্দরগঞ্জ উপজেলার হওয়ায় অতিরিক্ত ডিআইজি গাইবান্ধার পুলিশ সুপারের সাথে আলোচনা করেন। গাইবান্ধার চৌকস পুলিশ সুপার বিষয়টি সন্দেহ পরবশ হওয়ায় ডিআইজি মহোদয়ের নিকট মোবাইল নম্বরটি নিয়ে দেখেন একই নম্বর। তখন উক্ত নম্বরের কললিষ্ট সংগ্রহ ও নেটের গোপন তর্থ্যের ভিত্তিতে জানাযায় উক্ত নম্বরটি সুন্দরগঞ্জের নাছির উদ্দিন ব্যবহার করছে। সে এই নম্বর ব্যবহার করে বিভিন্ন অফিসে চাকরী,বদলীসহ নানা অপকর্ম করছে। সে একজন পেশাদার প্রতারক বলে জানাযায়। এছাড়াও নাছির গত ২৫/৫/২০২০ বিগ্রেডিয়ার জাহিদের ফোনে মির্জা জলিলের পরিচয় দেন।৪/৬/২০২০ কুড়িগ্রামের ডিসির ফোনে শিল্পমন্ত্রীর পরিচয়ে নিয়োগের তদবীর কথা বলে।১১/৫/২০২০ বিজিবি হেডকোয়াটার কর্ণেল মাহফুজের ফোনে কথা বলে।১৭/৫/২০২০ যমুনা ব্যাংকের এমডি ইলিয়াসের ফোনে তদবীর করার ব্যাপারে কথা বলে। ৪/৬/২০২০ দিনাজপুরের পুলিশ সুপারের ফোনে জনৈক এএসআই এর বদলীর ব্যাপারে তদবীর করে।১৮/৫/২০২০ ঢাকা ক্যান্টনমেন্ট ডিজি মেডিকেল সার্ভিসের ফোনে কল দিয়ে মির্জা জলিলের পরিচয়ে তদবীর করে। এছাড়াও বিভিন্ন অফিসে বিভিন্ন পরিচয়ে প্রতারনা করে অর্থ হাতিয়ে নেয়।মজার ব্যাপার হলো নাছির প্রতারক ব্যবহৃত নম্বরটি ৩০০০ টাকা দিয়ে ঢাকার এক রিকসাওয়ালার নিকট থেকে সিমটি নিয়েছে।
ভূয়া নাম পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়া ও প্রতারনা করার দায়ে জেলা ডিবি পুলিশ নাছিরকে আটক করেন। তার নামে সুন্দরগঞ্জ থানায় প্রতারনা, অর্থ আত্নসাৎ ও ভূয়া নাম পরিচয়ের দায়ে বিভিন্ন মামলা দায়ের হয়েছে।
এবিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার বলেন- প্রতারক নাছির দীর্ঘ দিন থেকে প্রতারনা করে আসছে। তার নামে প্রতারনা সহ বিভিন্ন মামলা হয়েছে। অরিচিত নম্বরে কেউ ফোন করলে তা সন্দেহ হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এসংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, এএসপি হেডকোয়াটার আবু খায়ের, এএসপি (এ সার্কেল) আব্দুল আউয়াল, এএসপি (বি সার্কেল) ময়নুল হক, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, টিআই এডমিন নুর আলম সিদ্দিকি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft