1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

১০ জেলায় ২৭ ‘রেড জোনে’ ছুটি ঘোষণা

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ হার আছে বাংলাদেশের এমন দশটি জেলাকে চিহ্নিত করে সেগুলোকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার।

মাদারীপুর, মুন্সীগঞ্জ, বগুড়া, কুমিল্লা, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর ও চট্টগ্রাম জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। খবর বিবিসি বাংলার

সরকারি প্রজ্ঞাপন:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুধু এসব রেড জোনে ঘোষণা করা সময়ে সাধারণ ছুটি থাকবে। রেড জোনে বসবাসকারী সরকারি বেসরকারিসহ সব ধরণের সংস্থায় কর্মরতদের জন্য ছুটি প্রযোজ্য হবে। রেড জোনে থাকা সব ধরনের অফিসের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। জরুরি সেবা এর বাইরে থাকবে।

কোথায় কবে কতদিন ছুটি:
১. চট্টগ্রামের ১০ নাম্বার ওয়ার্ড (বিসিক শিল্প এলাকা ব্যতীত) ২১শে জুন থেকে ৮ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি

২. বগুড়া পৌরসভার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলি, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়ি ও কলোনা এলাকা- ২১শে জুন থেকে ৫ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৩. চুয়াডাঙ্গা- দর্শনা পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের পরানপুর গ্রামের রিফিউজি কলোনী ও ৭নং ওয়ার্ডের থানা পাড়া এলাকায় ২১শে জুন থেকে ৮ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৪. মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যাথলিক মিশন রোড, রুপশপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাইমপুর ও পৌরসভার কালীঘাট রোড ও শ্যামলী এলাকা

এবং,

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর, কাদিপুর ইউনিয়নের মনসুর ও কুলাউড়া পৌরসভার মাগুর ও মনসুর এলাকায় ২১শে জুন থেকে ৫ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি

৫. নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন ২১শে জুন থেকে ২রা জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৬. হবিগঞ্জ- পৌরসভার ৬ ও ৯নং ওয়ার্ড এবং চুনারুঘাট উপজেলার দেওরগাছ, উবাইটা ও রাগীগাঁও ইউনিয়ন এবং চুনারুঘাট পৌরসভা, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন ও মাধবপুর পৌরসভা এলাকায়- ২১শে জুন থেকে ৯ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৭. মুন্সীগঞ্জ- পৌরসভার ১নং ওয়ার্ডের মাঠপাড়ায় ২১শে জুন থেকে ৯ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৮. কুমিল্লা- সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কালিয়াজুড়ি, রেইসকোর্স, শাসনগাছা; ১০নং ওয়ার্ডের ঝাউতলা, কান্দিরপাড়, পুলিশ লাইন, বাদুরতলা, ১২নং ওয়ার্ডের নানুয়ার দিঘীর পাড়, নবাব বাড়ি চৌমুহনী, দিগাম্বরীতলা এবং ১৩ নং ওয়ার্ডের টমছম ব্রীজ, থিরাপুকুরপাড় ও দক্ষিণ চর্থা এলাকা।

৯. যশোর- অভয়নগর উপজেলার চলিশিয়া , পিয়ারা, ও বাঘুটিয়া ইউনিয়ন এবং অভয়নগর পৌরসভার ২,৪,৫,৬ ও ৯নং ওয়ার্ড, চৌগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ড, ঝিকরগাছা পৌরসভার ২ ও ৩নং ওয়ার্ড, কেশবপুর পৌরসভার ১ ও ৩নং ওয়ার্ড, যশোর পৌরসভার ৪ ও ৬ নং ওয়ার্ড ও আরবপুর ও উপশহর ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভার ২ ও নং ওয়ার্ড ও শার্শা ইউনিয়নে ২১শে জুন থেকে ৬ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

ঝিকরগাছার বাকড়া ইউনিয়ন ও যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ডে ২১শে জুন থেকে বিভিন্ন মেয়াদে ৭ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন ও যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ডে ২১শে জুন থেকে ৭ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ডে ২১শে জুন থেকে ৯ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

১০. মাদারীপুর- পৌরসভার ১ থেকে ৭ নং (সাতটি ওয়ার্ড) ওয়ার্ড এবং বাহাদুরপুর, দুধখালী, ঝাউদি, মস্তফাপুর, রাস্তি ও কেন্দুয়া ইউনিয়ন, শিবচর উপজেলার শিবচর পৌরসভার ১, ৪ ও ৫ নং ওয়ার্ড এবং শিবচর দ্বিতীয় খন্ড, বহেরাতলা দক্ষিণ, বাঁশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরেরচর ও পাচ্চর ইউনিয়ন, কালকিনি পৌরসভার ১,৪,৫,৭, ৮ ও ৯নং ওয়ার্ড এবং ডাসার, গোপালপুর, আলীনগর ও শিকারমঙ্গল ইউনিয়ন এবং রাজৈর উপজেলার রাজৈর পৌরসভার ১,২,৩,৫,৬ ও৮ নং ওয়ার্ড, বদরপাশা, আমগ্রাম, কবিরাজপুর ও হোসেনপুর ইউনিয়নে ২১শে জুন থেকে ৩০ জন পর্যন্ত সাধারণ ছুটি।

লকডাউন আর জোন বিতর্ক
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন বা লাল, হলুদ ও সবুজ – এই তিন ভাগে ভাগ করে জোনভিত্তিক লকডাউন করার পরিকল্পনা করে চলতি মাসের প্রথম সপ্তাহে সে ব্যাপারে বিস্তারিত রোডম্যাপ তুলে ধরা হয়েছিলো স্বাস্থ্য মন্ত্রনালয়ের ওয়েবসাইটে।

কিন্তু তার পর থেকেই এ নিয়ে বিতর্ক চলছিলো।

বিশেষ করে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনের পর তা নিয়ে নানা ধরণেরআলোচনা স মালোচনা হচ্ছিলো।

পরে গত পনেরই জুন এক সংশোধিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় শুধুমাত্র রেড জোনে সাধারণ ছুটি ঘোষণার কথা জানায় এবং বলা হয় যে ইয়েলো ও গ্রিন জোনে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিলো যে, ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সাপ্তাহিক ছুটিও এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে।

ইয়েলো ও গ্রিন জোনের অফিসগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকলেও সেসব অফিসে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞা চলাকালে কেউ তার নিজস্ব কর্মস্থল ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না।

এছাড়া ঝুঁকিপূর্ণ, অসুস্থ কর্মচারী এবং সন্তান সম্ভবা নারীদের কর্মস্থলে আসতে মানা করা হয়েছে।

যদিও সবশেষ প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে রেড জোন গুলোতে ছুটি শুরু হয়েছে মূলত ২১শে জুন থেকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft