1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রধানমন্ত্রীকে নিয়ে কূটক্তি করায় যুবক গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে অশ্লীল ভাষায় কূটক্তি করার অপরাধে মোঃ ইমন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় নয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার ইমন তার নিজের ফেইসবুক আইডিতে শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ভাষায় কূটক্তি করেন। পরদিন শনিবার সকালে সেই কূটক্তির প্রতিবাদে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন ও ভালুকা পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর হোসেন ভালুকা মডেল থানায় তারা বাদী হয়ে ২ টি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় নয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর আমলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামি ইমনকে গ্রেপ্তার করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft