1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ভালুকায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বন্ধু নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঁঠালী এলাকার ড্রিম ওয়ার্ল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাঁইচান গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২) এবং বাকশীবাড়ি গ্রামের রাজমিস্ত্রী মানিক মিয়ার ছেলে জাকির হোসেন (২১)।

আহত যুবকের নাম হৃদয় (১৮)। তিনি গফরগাঁও উপজেলার ছয়বাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, তিন বন্ধু এক মোটরসাইকেলে (ঢাকা-মেট্রো-ল-১৩-৫৩২২) ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় পেছন থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো- ট-১৩-২৫৪৬) ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যান। এসময় অপর একজন আহত হন।

হৃদয়কে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ও পরে রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত আশরাফুলের মামা জানান, তারা তিনজনই হবিরবাড়ি এলাকার এসএমসি ওরস্যালাইন কোম্পানিতে চাকরি করতেন। রাতের ডিউটি করার জন্য তারা মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন।

ভরাডোব হাইওয়ে ফাঁড়ি পুলিশের এসআই আশরাফ উদ্দিন জানান, কভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত ও একজন আহত হয়েছেন। বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়।

রাতেই নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় ঘাতক কাভার্ডভ্যানটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আটক করেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft