
গাইবান্ধার পলাশবাড়ীতে তৃণমূল কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশন পলাশবাড়ী উপজেলা শাখা একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৯ জুন শুক্রবার বিকালে শিল্পায়নের অফিস কক্ষে উপজেলার সকল চিত্রশিল্পীদের নিয়ে তৃণমূল কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান , সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক মিয়া ও মোঃ রফিকুল ইসলাম মন্ডলকে যুগ্ন-আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সদস্যরা হচ্ছেন- মোঃ আরিফ সরকার সাগর , মোঃ আঃ সোবহান মিয়া, মোঃ ফজলে রাব্বি, মোঃ মোমিন তালুকদার, শ্রী শুভ চন্দ্র, শ্রী শংকর কর্মকার, মোঃ আসাদুল ইসলাম ও আজিজুর রহমান আজিজ ।