1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাজেটে মূল্যস্ফীতি বাড়বে, চাপে পড়বে নিম্ন মধ্যবিত্ত: সিপিডি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

 

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যে বাজেট প্রস্তাবিত হয়েছে তাতে আগামী বছর মূল্যস্ফীতি বাড়বে এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ সবচেয়ে বেশি চাপে পড়বেন।

শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত জাতীয় বাজেট ২০১৭-১৮ এর পর্যালোচনা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, বর্তমান কর নীতি ও ভ্যাট আইনের কারণে উৎপাদন ব্যয় বাড়বে। ভ্যাট যেভাবে বাড়ানো হয়েছে এতে আগামী বছর মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে। এ জন্য সবচেয়ে বেশি চাপে পড়বে দেশে নিম্ন মধ্যবিত্ত শ্রেণি।

এবার বাজেটে বাস্তবতার সঙ্গে মিল নেই উল্লেখ করে তিনি বলেন, রাজস্ব আয়-ব্যয়ের মধ্যে বিরাট ফারাক রয়েছে। কাজেই এ বাজেটে পরাবাস্তব বাজেট কাঠামো দেওয়া হয়েছে।

তিনি বলেন, বলা হচ্ছে রাজস্ব বাড়বে ৩১.৮ শতাংশ, গতবার যা ছিল ১৫.৩ শতাংশ। অর্থাৎ এবার দ্বিগুণ হচ্ছে, এটা কতটা সম্ভব? বাজেটে সহজ কর আদায়যোগ্য সেবার ওপর কর বাড়ানো হয়েছে। যেমন ব্যাংক, বিমান ইত্যাদি। কিন্তু এসব খাতে কর তো আদায় হচ্ছে। কাজের যারা কর দিচ্ছে তাদের ওপর করের বোঝা না বাড়িয়ে যারা কর দেয় না, তাদের করের আওতাভক্ত করা উচিত ছিল।

এছাড়া বাজেটে শিক্ষাখাতের চেয়ে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানো হচ্ছে। ব্যক্তি খাতের বিনিয়োগ উৎসাহিত হচ্ছে না। বড় প্রকল্পগুলোর মেয়াদ বাড়ছে। আর মেয়াদ বাড়া মানেই ব্যয় বাড়বে, যোগ করেন দেবপ্রিয়।

তিনি বলেন, ৭ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছে বাজেটে। তবে এজন্য জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু যে অর্থায়ন বাজেটে বলা হয়েছে। যে আর্থিক কাঠামো দেওয়া হয়েছে, তা সঙ্গতিপূর্ণ নয়।

এ অর্থনীতিবিদ আরো বলেন, বাজেটে রাজনৈতিক অর্থনীতিকে আনা হয়নি। যেমন পুঁজিবাজার, ব্যাংকখাত এসব রাজনৈতিক অর্থনীতির আওতায় পড়ে। কিন্তু ঐ খাতে পুঁজিপতিদের স্বার্থহানির দিকে যাননি অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রণালয় ও পরিবল্পনা কমিশনকে দ্রুত বাজেট বাস্তবায়নের জন্য কাঠামোর প্রণয়ন দ্রুত করতে হবে বলে পরামর্শ দেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!