1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

অ্যালকোহল পানে ১১ জনের মৃত্যু: মূলহোতা গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অ্যালকোহল পানে ১১ জনের মৃত্যুর ঘটনার মূলহোতা স্পিরিট ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার পূর্বজগন্নাথপুর মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার রফিকুল ইসলাম (৪০) একই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, ঈদুল ফিতরের পর গত ২৬ মে বিষাক্ত স্পিরিট (অ্যালকোহল) পানে স্বামী-স্ত্রীসহ ১১ জনের মৃত্যু ঘটে এবং ৬জন অন্ধত্ববরণ করে।

এ ঘটনায় পুলিশ এক হোমিও চিকিৎসককে গ্রেফতার ও তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে। ওই মামলায় পলাতক আসামি বিরামপুর ও পার্শ্ববর্তী এলাকায় স্পিরিট সরবরাহকারী রফিকুল ইসলামকে রাত ১১টার দিকে উপজেলার পূর্বজগন্নাথপুর মহল্লা থেকে গ্রেফতার করা হয়।

রফিকুলের বিরুদ্ধে ইতিপূর্বে ফুলবাড়ি থানায় একটি এবং বিরামপুর থানায় তিনটি মাদক মামলা চলমান রয়েছে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান যুগান্তরকে জানান, আটক রফিকুলকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমাণ্ড আবেদনসহ শনিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft