1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের নশিপুর জামতলী মোড় এলাকায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩০) নামে বাসচালকের সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

শনিবার (২০ জুন) দুপুরে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাম ওই ইউনিয়নের উত্তর গোবিন্দপুর ডাঙ্গাপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মাহফুজ তানজির জানান, দুপুরের দিকে অনিন্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুর যাচ্ছিল। পথে বীরগঞ্জ থেকে দিনাজপুরমুখী ভুট্টা বোঝাই একটি ট্রাকের সঙ্গে নশিপুর জামতলী মোড় এলাকায় বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে আসা অপর একটি প্রাইভেটকার বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাস-ট্রাক ও প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন। আহত অপর পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর প্রায় ১ ঘণ্টা দিনাজপুর-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে বলেও জানান  অফিসার মো. মেহফুজ তানজির।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft