1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

গাইবান্ধায় কৃষি ঋণের সুদ মহকুফের সুদ মওকুফের দাবিতে কৃষক সমিতির মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

সরকার নির্ধারিত রেট ১ হাজার ৪০ টাকায় ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়, অস্থায়ী ওএমএস কার্ড বাতিল করে স্থায়ী রেশন কার্ডে রুপান্তর, এনজিও ঋণের উপর কিস্তি আদায় বন্ধের সরকারি প্রজ্ঞাপন জারি উপেক্ষা করে ঋন আদায়কারীদের শাস্তি, সকল প্রকার কৃষিঋণের সুদ মওকুফের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার শহরের ১নং ট্রাফিক মোড়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ কৃষক সমিতি।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা কৃষক সমিতির সহ-সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, সিপিবির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর মাষ্টার, কৃষকনেতা জাহাঙ্গীর মন্ডল প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ, সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা রেটে ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের দাবি জানান।

তারা বলেন, সরকারের নির্ধারিত রেটে ধান বিক্রি করতে না পারলে কৃষকের উৎপাদন ব্যয় উঠবে না। ফলে করোনার এই দুঃসময়ে কৃষকরা জীবনবাজি রেখে ধানের যে উৎপাদন করলো তার সুফল থেকে আবারও তারা বঞ্চিত হবেন। বক্তারা বলেন, সরকার আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনজিও ঋণের উপর কিস্তি আদায় বন্ধের সরকারি প্রজ্ঞাপন জারি করেছে। কিন্ত প্রজ্ঞাপন উপেক্ষা করে অনেক এনজিও ঋনের কিস্তি আদায় অব্যাহত রেখে চাপ প্রয়োগ করে চলেছে। এতে করে নি¤œ আয়ের মানুষেরা চরম বিপাকে পড়েছেন। করোনা শেষ না হওয়া পর্যন্ত এনজিও কিস্তি আদায়ের মেয়াদ বাড়ানোসহ সকল প্রকার কৃষিঋনের সুদ মওকুফের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, অস্থায়ী ওএমএস কার্ড বাতিল করে স্থায়ী রেশন কার্ডে রুপান্তর করে কৃষকসহ নিম্ম আয়ের সকল মানুষের মধ্যে বিতরণ করতে হবে।

বক্তারা করোনারোধে জেলায় জেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন করে পর্যাপ্ত টেস্টের ব্যবস্থাকরণ, করোনা প্রতিরোধে সংশ্লিষ্ট ডাক্তার, নার্স, আয়া, পরিচ্ছন্নকর্মী , সেনাবাহিনী, পুলিশ ও গণমাধ্যমকর্মীসহ সংশিষ্ট সকলকে পর্যাপ্ত পিপিইসহ সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft