1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

সব জেলায় পিসিআর ল্যাব স্থাপনে হাইকোর্টে রিট

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৫৪ বার পড়া হয়েছে

করোনা টেস্টের জন্য দেশের সব জেলায় পিসিআর ল্যাব স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী মনিরুজ্জামান লিংকন এ রিট করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে ৬ মে করোনা রোগী শনাক্ত করতে প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস আমাদের দেশে সামাজিক সংক্রমণ হিসেবে দেখা দিয়েছে। এ মূহূর্তে সংক্রমণে অধিক সংখ্যক মানুষ আক্রান্ত কিনা তা পরীক্ষা ছাড়া বোঝা সম্ভব না।

তাই সংক্রমিত করোনাভাইরাস নমুনা সংগ্রহ করে টেস্ট করার জন্য প্রত্যেকটা জেলা শহরে পিসিআর ল্যাব স্থাপন করা জরুরি। এছাড়া বর্তমানে সারাদেশে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে এবং প্রত্যেক জেলা শহরে পিসিআর ল্যাব না থাকায় তাদের নমুনা সংগ্রহ করে অন্য জেলায় পাঠানো হচ্ছে। রিপোর্ট আসতে অনেক ক্ষেত্রে সাত থেকে ১০ দিন সময় লেগে যাচ্ছে। এ সময়ের মধ্যে কোনো ব্যক্তি সংক্রমিত কিনা তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।

তাই করোনার টেস্ট বাড়াতে নোটিশ পাওয়ার ৫ কর্মদিবসের মধ্যে প্রতিটি জেলায় পিসিআর ল্যাব স্থাপনের অনুরোধ জানানো হয়। নোটিশের পরও কোনো ব্যবস্থা না নেয়ায় এ রিট করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft