1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

গুগল-ফেসবুক-নেটফ্লিক্স ব্যবহারে ১৫ শতাংশ ভ্যাট

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

আসছে ২০২০-২১ অর্থবছরে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, গুগল এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুল ব্যবহার করতে এবং এসব প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচার করতে বাংলাদেশিদেরকে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে সরকারকে।

কিছু ক্ষেত্রে ২০১৯-২০ অর্থ বছরের জন্যও এ ভ্যাট প্রযোজ্য হতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূসক) থেকে ১১ জুন বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দেয়া হয়। তাতে বলা হয়েছে, অনলাইনভিত্তিক বিনোদন চ্যানেলের বিপরীতে বৈদেশিক মুদ্রায় সাবস্ক্রিপশন বা গ্রাহক হওয়ার ফি পরিশোধ করা হয়। অধিকাংশ ক্ষেত্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে এ অর্থ দেওয়া হয়। মূল্য সংযোজন কর আইন-২০১২ অনুযায়ী এটি মূসক আদায়যোগ্য সেবা।

চিঠিতে এ খাত থেকে কোনো রাজস্ব পাওয়া যাচ্ছে না উল্লেখ করে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থ বছরেই গুগল, ফেসবুক এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপন প্রচারের জন্য ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হয়। তবে সদ্য সমাপ্ত হতে যাওয়া এ অর্থ বছরে কোনো ব্যাংকের গ্রাহকদেরই অতিরিক্ত এ কর প্রদান করতে হয় নাই।

আসছে অর্থ বছরকে সামনে রেখে যেন এ কর গ্রাহকদের কাছ থেকে আদায় করা হয় তার জন্য দেশের ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে চিঠি দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এদিকে ব্যাংকগুলো রাজস্ব বোর্ডের এ নির্দেশনা মেনে ভ্যাট কার্যকরের বিষয়টি তাদের গ্রাহকদের জানাতে শুরু করেছে।

একই সঙ্গে ২০১৯-২০ অর্থবছরে যারা ফেসবুক, গুগল, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচার করেছেন তাদেরও প্রযোজ্য ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হতে পারে বলেও গ্রাহকদের জানিয়েছে ব্যাংকগুলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft