1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

অনির্দিষ্টকালের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা স্থগিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে বন্দরে নেমে ভিসা পাওয়ার সুবিধা (ভিসা অন-অ্যারাইভাল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার।

গতকাল মঙ্গলবার এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দেশের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে। তবে শুধুমাত্র বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বিদ্যমান ভিসা নীতিমালার আলোকে বাংলাদেশে আগামী ভিসা দেওয়া যাবে।

সে ক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় ভিসা প্রার্থীকে আরটি-পিসিআর পরীক্ষায় ‘কোভিড-১৯ মুক্ত’ সনদ দেখাতে হবে। আর ওই পরীক্ষা হতে হবে বাংলাদেশে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে। পাশাপাশি বিনিয়োগকারী বা ব্যবসায়ী হিসেবে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র এবং আনুষঙ্গিক কাগজপত্র দেখাতে হবে ইমিগ্রেশন কাউন্টারে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে ‘ভিসা অন-অ্যারাইভাল’ সুবিধা স্থগিত করা হয়। এরপর কয়েক দফায় ওই স্থগিতাদেশের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল।

এদিকে, গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়।

বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে কেবল চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চালু রাখা হয়েছিল সীমিত পরিসরে। কয়েক ধাপে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর ১ জুন থেকে দেশের ভেতরে উড়ান শুরু হয়। আর আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে ১৬ জুন থেকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft