সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

শোকে সুশান্তর পরিবারে আরও এক মৃত্যু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৫৯ বার পড়া হয়েছে

গত রবিবার মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। একদিন পর সোমবার বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বাইতে। আর তার ঠিক পরই ফের দুঃসংবাদ সিং পরিবারে। চলে গেলেন সুশান্ত সিং রাজপুতের বৌদি। খবর কলকাতা ২৪x৭ এর।

‘টাইমস অফ ইন্ডিয়া’য় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একদিকে যখন মুম্বাইতে সুশান্তের শেষকৃত্য চলছিল, তখনই বিহারের পূর্ণিয়ায় ওই আত্মীয়ার মৃত্যু হয়। তিনি সুশান্তের এক তুতো ভাইয়ের স্ত্রী।

জানা গেছে, সুশান্তের মৃত্যুর খবর সহ্য করতে পারেননি তিনি। ওই খবর শোনার পর থেকেই খাওয়া-দাওয়া ছেড়ে দেন। এদিন বাবার হাতেই শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতার। সোমবার সকালেই পাটনা থেকে মুম্বাই পৌঁছান অভিনেতার বাবা। ভিলে পার্লেতে পবন হংস ক্রিমেটোরিয়ামে শেষ শয্যায় শায়িত হন অভিনেতা। এদিন তার পরিবারের পাশাপাশি, বন্ধুবান্ধবরাও উপস্থিত ছিলেন শেষযাত্রায়। এসেছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর প্রমুখ।

শেষযাত্রার সময় থেকে অঝোরে বৃষ্টি নামে মুম্বাইতে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, এদিন পুলিশ জানিয়েছে, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত। সোমবার মুম্বাই পুলিশের পক্ষ  থেকে জানিয়ে দেওয়া হয়, ৩৪ বছর বয়েসী এই অভিনেতার মৃত্যু হয়েছে গলায় দড়ি দেওয়ার ফলে অ্যাসফিকসিয়া (asphyxia) ঘটায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft