1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

কুরিয়ার সার্ভিসে আসা আমের ঝুড়ি ও প্রেসার কুকারে হেরোইন!

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৪ বার পড়া হয়েছে

রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা আমের ঝুড়ি ও প্রেসার কুকারের ভেতরে পাচার হয়ে আসা আধা কেজি হেরোইনসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-২। জব্দকৃত হেরোইনের মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর এলিফ্যান্ট রোডে অভিযান পরিচালনা করে র‌্যাব-২।

এ সময় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা আম ও প্রেসার কুকারের ভেতরে করে পাচার হয়ে আসা ৫০ লাখ টাকা মূল্যের আধা কেজি হেরোইনসহ দুজনকে আটক করে র‌্যাব-২।

আটককৃতরা হলেন- হাবিবুর রহমান বাবু (২৯) ও তার স্ত্রী দিলরুবা দিপা। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাকপাড়া গ্রামে।

র‌্যাব-২ জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য, মৌসুমি ফল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্যাদি পাঠানোর আড়ালে হেরোইন পাচার করে আসছিলেন। স্থানীয়ভাবে আসামিদের সম্পর্কে যাচাই-বাছাই কালে জানা যায়, তারা স্বামী স্ত্রী হিসেবে মুন্সিগঞ্জে ভাড়া বাসায় বসবাস করেন। তারা শাড়ি ও লুঙ্গির ব্যবসা করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কুরিয়ারের মাধ্যমে প্রতি মাসে তাদের ৩ থেকে ৪টি করে চালান আসে, যাতে ৫০ লাখ থেকে ২ কোটি টাকার হেরোইন এসে থাকে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর নিউমার্কেট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-২।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft