1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

লিবিয়ায় বাংলাদেশি হত্যায় জড়িত আজাদ গ্রেফতার

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় জড়িত আবদুস সামাদ আজাদকে (৩০) গ্রেফতার করেছে সিআইডি পুলিশের একটি দল।

সোমবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবদুস সামাদ আজাদ গাংনীর ধানখোলা ইউপির কসবা মোল্লাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ভোলাডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

সিআইডির ওসি হাসান ইমাম জানান, আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য আবদুস সামাদের নামে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় একটি মানবপাচার আইনে মামলা আছে। তিনি তার শশুরবাড়ি ভোলাডাঙ্গা গ্রামে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, সম্প্রতি ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নির্মমভাবে গুলি করে হত্যাকারীদের একজন এই আজাদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুস সামাদ ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। অবৈধভাবে বাংলাদেশ থেকে লিবিয়ায় বিভিন্ন উপায়ে মানবপাচার করেন তিনি।

স্থানীয়রা জানান, আবদুস সামাদ আজাদ একসময় লিবিয়ায় ছিলেন। এর পর থেকে লিবিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িয়ে পড়েন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft