1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

বাজেট শতভাগ বাস্তবায়ন চাই: এরশাদ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ১০০ বার পড়া হয়েছে

 

১৫ শতাংশ ভ্যাট বাস্তবায়ন করতে গিয়ে দ্রব্যমূল্যে প্রভাব যাতে না পড়ে সেজন্য গরিব-মেহনতী মানুষের কথা মাথায় রেখে প্রস্তাবিত বাজেটের শতভাগ বাস্তবায়ন চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার ইমপেরিয়াল ইন্টান্যাশনাল হোটেলে জাতীয় পার্টি ঢাকা মহানগর (দ.) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদ।

তিনি বলেন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট উত্থাপন হয়েছে জাতীয় সংসদে। এ বাজেট জনকল্যাণমুখী কিনা এমন প্রশ্নও তোলেন এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ইসলাম এখন মসজিদ-মাদ্রাসাতেই সীমাবদ্ধ। মানুষের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিতে হবে। বর্তমান সময়ে সর্বত্রই ইসলাম ধর্মাবলম্বীরা মার খাচ্ছে। তার পরেও মুসলমানদের সন্ত্রাসী আখ্যায়িত করা হচ্ছে।

আমেরিকাকে উদ্দেশ করে এরশাদ বলেন, আপনারা ইরাক ধ্বংস করলেন, লিবিয়া ধ্বংস করলেন, সিরিয়াও ধ্বংসের পথে, আইলানের মতো শিশুদের লাশ সমুদ্রে তীরে ভাসিয়েছেন এসব বন্ধ করুন।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় সংসদের সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!