1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

করোনা প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখায় পলাশবাড়ীর এসিল্যান্ড মেরিনা আফরোজকে অভিনন্দন জানালেন ভূমি মন্ত্রণালয় সচিব

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখায় গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার এসিল্যান্ড মেরিনা আফরোজের ভূয়সী প্রশংসা করেছেন (ভুমি) মন্ত্রণালয় সচিব মাকসুদুল রহমান পাটোয়ারী। চলমান করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায়,পুলিশ, স্বশস্ত্র-বাহিনী, প্রতিনিধি ও নাগরিকদের সহযোগিতায় অকুতোভয়-সময়ের সম্মুখ যোদ্ধা হিসেবে লড়াই করে যাওয়ায় ভুমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সুপারিশ পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন ভুমি মন্ত্রণালয় সচিব মাকসুদুল রহমান পাটোয়ারী। গত ১০ জুন বৃহস্পতিবার সচিবের স্বাক্ষরিত ডিও লেটারটি পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মেরিনা আফরোজ গ্রহণ করেছেন। এ ডিও লেটার গ্রহণ করার পর পলাশবাড়ী এসিল্যান্ড মেরিনা আফরোজ জানান এ স্বীকৃতি নতুন কাজের জন্য অনুপ্রেরণাব্যঞ্জক।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণে যখন সারা বিশ্ব বিপদগামী, ঠিক তখনই পলাশবাড়ী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথম থেকেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, স্বাস্থ্য বিধি মেনে চলা, জনসচেতনতা সৃষ্টিসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। হোম কোয়ারেন্টাইন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে অতন্দ্র প্রহরীর ন্যায় ছুটে চলেছেন তিনি। প্রশাসনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছেন। অভিযানের সময় সার্বক্ষণিক বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরের রাখতে কঠোর ভূমিকা পালন করেছেন তিনি।এরি স্বীকৃতি স্বরুপ এসিল্যান্ডকে অভিনন্দন জানিয়ে এ ডিও লেটার (প্রশংসা পত্র)পাঠানো হয়। এমন একটি খবর ছড়িয়ে পড়লে পলাশবাড়ী উপজেলা সর্বস্তরের সচেতন মানুষ তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন ও অভিনন্দন জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft