1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২ বিজিবি সদস্য নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হয়েছেন।

শনিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নায়েক আবু সাঈদ (৩৫) এবং ল্যান্স নায়েক আবদুল বারী (৪০)।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি এবং রহনপুরের ৫৯ বিজিবির বেশকিছু সদস্যকে রাজশাহী প্রশিক্ষণে নিয়ে যাচ্ছিল বিজিবির একটি ভ্যান। পথে গোদাগাড়ীর সারেংপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিজিবির গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বিজিবির গাড়িটি উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই আবদুল বারী মারা যান। এরপর আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রামেক হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, এ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে আবু সাঈদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর আহত দুইজনের চিকিৎসা চলছে।

ওসি খাইরুল ইসলাম জানান, ঘটনাস্থলে নিহত আবদুল বারীর লাশ তাদের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। আর দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft