1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

করোনার দৈনিক ও সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে দশম: ডব্লিউএইচও

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৮৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাস আক্রান্তের ক্ষেত্রে দৈনিক এবং সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ এখন বিশ্বে দশম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ২৪ ঘণ্টার মধ্যে ৩২ হাজার ৯১৩টি নতুন সংক্রমণ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে।

যুক্তরাষ্ট্র ২০ হাজার ৩১৫টি আক্রান্ত নিয়ে দ্বিতীয়, নয় হাজার ৯৯৬টি নিয়ে ভারত তৃতীয় ও আট হাজার ৭৭৯ নিয়ে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ হাজার ৮৩৪টি নতুন আক্রান্ত নিয়ে পাকিস্তানকে পঞ্চম স্থানে দেখানো হয়েছে। আর চিলি ষষ্ঠ, পেরু সপ্তম, মেক্সিকো অষ্টম, সৌদি আরব নবম এবং তিন হাজার ১৯০টি আক্রান্ত নিয়ে বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক রিপোর্টে বৃহস্পতিবার পর্যন্ত গত সাত দিনে ১৯ হাজার ৭২৫ সংক্রমণ নিয়েও বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।

সাপ্তাহিক সংক্রমণের রিপোর্টে ব্রাজিল প্রথম, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়ার দেশ ভারত গত সাত দিনে ৬৯ হাজার ৬৬০ সংক্রমণ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

আরও পড়ুন:

এদিকে, শুক্রবার দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক দিনে সর্বোচ্চ তিন হাজার ৪৭১ জন। সেই সাথে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছেন ৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৮১ হাজার ৫২৩ জন। আর মোট মারা গেছেন এক হাজার ৯৫ জন। তথ্য-ইউএনবি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft