1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

বাজেট প্রণয়নে পরামর্শ নেয়া হয় না ফখরুলের এ বক্তব্য সত্যের অপলাপ: কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

বাজেট প্রণয়নে পরামর্শ নেয়া হয় না-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যকে ‘সত্যের অপলাপ’ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১০ জুন) মাস র‌্যাপিড ট্রানজিট এমআরটি লাইন-৫ এর নর্দান রুটের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণমুখী বাজেট আগামীকাল জাতীয় সংসদে উত্থাপিত করা হবে।

তিনি বলেন, ‘বাজেট প্রণয়নের আগে দীর্ঘসময় নিয়ে অংশীজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবিদদের অভিজ্ঞতা ও পার্টির ইশতেহারের সঙ্গে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার মতামত নিয়েই যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার ও দলের অভ্যন্তরে সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সিদ্ধান্ত নেন। দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে একমাত্র আওয়ামী লীগেই গণতন্ত্র চর্চা হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। আজ সেতুর ৩১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুর চার হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft