1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

খাদ্য ও চিকিৎসা নিরাপত্তায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতিতে দেশের সকল জেলা-উপজেলায় করোনা টেষ্ট এবং হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা-আইসিইউ- ভেন্টিলেশনের আয়োজনসহ সকল নাগরিকের খাদ্য ও চিকিৎসা নিরাপত্তায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে বাসদ মার্কসবাদী। ওই দাবি জানিয়ে দলটির পক্ষ থেকে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি পেশের আগে ৮ জুন সোমবার সকালে দলের গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে ১ নম্বর ট্রাফিক মোড় এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী)জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নেতা সবুজ মিয়া, নারীমুক্তি কেন্দ্রের সভাপতি রোকেয়া খাতুন প্রমুখ।

সমাবেশে করোনা মহামারি মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিয়ে অবিলম্বে জেলা- উপজেলায় করোনা টেষ্ট এবং সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস-আই সি ইউ-ভেন্টিলেশনের আয়োজনসহ সকল নাগরিকের খাদ্য ও চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। লকডাউন তুলে দিয়ে সবকিছু স্বাভাবিক করে দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, এর ফলে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে এবং পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠবে। সরকারের এই সিদ্ধান্তের তিব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিনামুল্যে গরীব-নিম্নবিত্ত-মধ্যবিত্তদের তিন মাসের খাদ্য নিশ্চিত এবং ন্যূনতম এক মাসের খাদ্য সামগ্রী ঘরে-ঘরে পৌঁছে দিয়ে কার্যকর লকডাউন ঘোষনার দাবি জানান।

বক্তারা, সরকারের বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ জ্বালানি তেলের মুল্য কমানোর দাবী করেন। এনজিও ঋণ-কৃষি এবং ক্ষুদ্র-মাঝারী ব্যবসায়ীদের ব্যাংক ঋণ মওকুফ করে দ্রুত সহজ শর্তে- স্বল্প সুদে ঋণ প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

করোনা পরবর্তী মহামন্দা মোকাবেলায় চলতি ইরি-বোরো মওসুমে ন্যূনতম ৭০ লক্ষ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করাসহ এ-বি-সি ক্যাটাগরি করে গরীব-নিম্নবিত্ত-মধ্যবিত্তদের রেশন সরবরাহের উদ্যোগ গ্রহন করার দাবী জানান। তারা করোনার অজুহাতে শ্রমিক ছাঁটাইয়ের যে কোন সিদ্ধান্ত প্রতিহত করতে দেশের সর্বস্তরের মানুষদের প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft