1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

মসজিদ-মন্দিরের মাইকে করোনা সচেতনতা প্রচারের আহ্বান

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনাতা তৈরি করতে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থেকে এ নিয়ে প্রচারণা চালানোর অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (০৮ জুন) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, ‘দেশের সব মসজিদের, খতিব, ইমাম, পরিচালনা কমিটির সদস্য এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, দেশের সর্বত্র মহামারি করোনাভাইরাস সংক্রমণ বিস্তার অব্যাহত রয়েছে।’

‘‘এই মহামারি সংক্রমণ বিস্তার রোধে সরকার এবং সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান, ইতোমধ্যে বিভিন্ন ধরনের প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। দেশের সকল মসজিদ থেকে প্রতিদিন ও জুমা’র খুতবার সময় মসজিদের মাইকে এবং অনুরুপভাবে অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে করোনা ভাইরাস সংক্রমন রোধে করণীয় সর্ম্পকে প্রচার করা হলে সাধারণ জনগণ এ বিষয়ে উদ্বুদ্ধ হয়ে আরো সচেতন হবে।

বর্ণিত অবস্থায় দেশের সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের মাইক থেকে নিয়মিতভাবে করোনা ভাইরাস সংক্রমন রোধে নিম্নবর্ণিত ঘোষণাসমূহ আবশ্যিকভাবে প্রচারের জন্য স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ ও উপাসনালয়ের পরিচালনা কমিটিকে অনুরোধ করা হলো।’’

যে ঘোষণার কথা জানিয়েছে মন্ত্রণালয়

‘আতঙ্কিত না হয়ে মহান আল্লাহর উপর ভরসা রাখুন এবং করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন। অনুরুপভাবে অন্যান্য ধর্মের অনুসারীগণও মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন।’

‘কিছুক্ষণ পর পর সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড যাবৎ দুই হাত ভালভাবে পরিষ্কার করুন।’

‘ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং চলাফেরা ও সকল কাজে সামাজিক দুরত্ব দুরত্ব বজায় রাখুন।’

‘অপরিষ্কার হাতে নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না এবং যেখানে সেখানে কফ, থুতু ও ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।’

‘হাঁচি- কাশির সময় টিস্যূ অথবা কাপড় ব্যবহার করুন বা বাহুর ভাজে নাক-মুখ ঢেকে রাখুন।’

‘ঘরে থাকুন এবং একান্ত জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে যেতে হলে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করুন।’

‘নিয়মিতভাবে পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন।’

‘করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন। কোন প্রকার লুকোচুরি করবেন না। করোনা আক্রান্ত অধিকাংশ রোগীই চিকিৎসার পর সুস্থ হয়ে যায়।’

‘করোনা আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের প্রতি সদ্ব্যবহার করুন।’

‘নিয়মিত শরীর চর্চা অথবা শারীরিক পরিশ্রম করুন।’

‘গুজব রটাবেন না, গুজবে কান দিবেন না এবং গুজবে বিচলিত হবেন না।’

‘করোনা মহামারি সংক্রমন রোধে সরকারের নির্দেশিত বিধি-নিষেধ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরণ করুন।’

স্থানীয় প্রশাসনকে এ জরুরি বিজ্ঞপ্তি ব্যাপকভাবে প্রচারের জন্য অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft