1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

২৪ ঘন্টায় আক্রান্ত ২৭৩৫, মৃত্যু ৪২ জনের

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও জনের ৪২ মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯৩০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৩৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫০৪ জন।

আজ সোমবার (০৮ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এদিন ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত তথ্যগুলো স্লাইডের মাধ্যমে তুলে ধরেন।

তিনি বলেন, দেশে ৫৫ টি ল্যাব চালু আছে। তবে গত ২৪ ঘণ্টায় ৫২ টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬১টি। নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৪৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ৬৮ হাজার ৫০৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন। মোট সুস্থ হয়েছে ১৪ হাজার ৫৬০ জন।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২ জনের। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন এবং চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে এক জন, বরিশালে বিভাগে দুই জন, রংপুরে বিভাগে একজন, রাজশাহী বিভাগে এক জন, ময়মনসিংহ বিভাগে দুই জন, খুলনা বিভাগে দুই জন। ৩০ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী নয় জন।

বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন,৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন, ১০ থেকে ২০ বছরের মধ্যে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাড়িতে মারা গেছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৯৭ জন। মোট আইসোলেশনে আছেন সাত হাজার ৫৫২ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft