1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

গাইবান্ধার ১৭ আইনজীবীর পেশাগত কাজ করতে আর কোন বাধা নেই আদেশ দিলো হাইকোর্ট

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস কোভিড ১৯ এর কারণে বর্তমান সময়ে গাইবান্ধায় ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করায় ১৭ আইনজীবীর সদস্যপদ স্থগিত করে গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির দেওয়া নোটিশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে ভার্চুয়াল কোর্টে কোনো আইনজীবী সদস্য ভবিষ্যতে মামলা পরিচালনা করতে গেলে তাঁদের বাধা দেওয়া থেকে বিরত থাকতে গাইবান্ধা জেলা আইনজীবী সমিতিকে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলার ১৭ আইনজীবীরা হলেন, এ্যাড.পীযূষ কান্তি পাল, এ্যাড.এস এম মাজহারুল ইসলাম সোহেল, এ্যাড.মো. শাহনেওয়াজ খান,এ্যাড. মো. নওশাদুজ্জামান, এ্যাড.মো. সরওয়ার হোসেন বাবুল, এ্যাড.মো. মঞ্জুর মোর্শেদ বাবু, এ্যাড.মো. রেজওয়ানুল হক মণ্ডল, এ্যাড.মো. আশরাফ আলী,এ্যাড. বেগম বদরুন্নাহার,এ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ, এ্যাড.মো. আব্দুস সালাম, এ্যাড.জি এম মুরাদ হাসান, এ্যাড.মো. মোস্তাফিজুর রহমান, এ্যাড.মো. মুরাদজ্জামান রব্বানী, এ্যাড.মো. আব্দুর রশীদ,এ্যাড. খন্দকার মঞ্জুরুল করিম সোহেল ও এ্যাড.মো. জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ।

১৭ আইনজীবীর পক্ষে গাইবান্ধার জেলা আইনজীবী সমিতির গত ২ জুনের সিদ্ধান্ত ও নোটিশ অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম আদালতের দৃষ্টি আকর্ষণ করলে আজ রোববার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের ফলে ওই আইনজীবীরা ভার্চুয়াল কোর্টে পেশা পরিচালনা করতে পারবেন বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।

উল্লেখ্য, এর আগে গত ২ জুন গাইবান্ধায় ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করায় ১৫ আইনজীবীর সদস্যপদ স্থগিত করে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন। একইসঙ্গে তাঁদের সদস্যপদ কেন বাতিল করা হবে না এই মর্মে কারণ দর্শাতে বলা হয়। এরপর গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তের বিরুদ্ধে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সরণাপন্ন হন ওই ১৭ আইনজীবী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft