1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

পলাশবাড়ীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

উক্ত সেমিনারে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান,থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীগের সহ- সভাপতি শহিদুল ইসলাম বাদশা,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ার বেগম,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, বৈদেশিক ও জনশক্তি কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক নেশারুল হক,গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আতিকুর রহমান, কৃষি অফিসার আজিজুর রহমান,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান,সাংবাদিক বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, যুব সমাজের বেকারত্ব দুরীকরণে বিদেশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। সেজন্য যুব সমাজকে অবশ্যই বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত এবং দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। প্রতারণা এড়াতে এবং বিদেশে সঠিক কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার লক্ষ্যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত হয়ে সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে এবং এজেন্টের নাম পরিচয় ও বৈধতা যাচাই করে জেনে বুঝে প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক বিদেশে গেলে প্রতারিত হবেন না। সেমিনারে সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মস্থানের জন্য বিদেশগামীদের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft