1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

পলাশবাড়ীতে ব্রেইন টিউমারে আক্রান্ত মুমূর্ষ শিশু সোলাইমানকে বাঁচাতে মানবিক আর্থিক সাহায্যের আবেদন

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

হতদরিদ্র রিক্সাচালক সোহেল মিয়া দাম্পত্য জীবনে প্রথমত: মেয়ে সুমাইয়ার (৭) জন্ম হয়।এর দু’বছর পর জন্ম হয় যমজ ছেলে-মেয়ে।যমজ দু’ভাই-বোনের মধ্যে ৫ বছর বয়সি ছেলে ব্রেইনটিউমারে আক্রান্ত মুমূর্ষু শিশু সোলাইমানকে বাচাঁতে মানবিক আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন শিশুটির পরিবার।

পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের হতদরিদ্র রিক্সাচালক সোহেল মিয়া-মেরিনা বেগম দাম্পত্য জীবনে প্রথমত: এক মেয়ের পর ওই দম্পতি এক মেয়ে এবং এক ছেলেসহ যমজ সন্তানের জন্ম দেন। এরপর হতে শ্রমজীবি সোহেল-মেরিনা দম্পতির সংসার জীবন বেশ ভালই কাটছিল। ছোট্ট শিশু মেয়ে সুরাইয়া শারীরিক সুস্থ্য থাকলেও সাড়ে ৩ বছর বয়সে ব্রেইনটিউমারে আক্রান্ত হয়ে পড়েন ছেলে সোলাইমান আলী (৫)। কিন্তু অভাবের সংসারে অর্থাভাবে সঠিক পরীক্ষা-নীরিক্ষা করতে না পারায় প্রায় দেড় বছর পেরিয়ে যাবার একপর্যায় ব্রেইনটিউমার আক্রান্ত হবার বিষয়টি ধরা পড়ে।
নিত্যদিনের অভাব-অনটনের সংসারে ছেলের ব্যয়বহুল চিকিৎসায় সঞ্চয় যা ছিল তা ইতোমধ্যেই শেষ হয়।
এক চিলতে ভিটেমাটি আর শেষ সম্বল ওই রিক্সাটি ছাড়া পরিবারটির সঞ্চয় বলতে আরকিছুই নেই। এর উপর করোনার চলমান ক্রান্তিকালে রিক্সা চালাতে না পেয়ে পরিবারটির দু’বেলা দুমুঠো অন্নের সংস্থান যেখানে নেই সেখানে আদরের সন্তান সোলাইমানের চিকিৎসা দুরূহ হয়ে পড়েছে।
ছোট্ট শিশু সোলাইমান গত আড়াই মাস ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তোফায়েল এবং ডা.রাজকুমারের তত্ত্বাবধানে চিকিৎসা ধীন রয়েছে। প্রয়োজনীয় অর্থাভাবে তার অপারেশন না করতে পারায় ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।
ইতোমধ্যেই লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। আরো প্রায় দুই লক্ষাধিক টাকার প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।কিন্তু কোনোভাবেই উক্ত টাকা সংগ্রহের কোন পথ নেই।
অসহায় পরিবারটি জরুরি অপারেশন করতে নিরুপায় হয়ে অর্থ সহায়তা চেয়ে সমাজের দানশীল ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সমাজের বিত্তশালী-স্বচ্ছল ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনীতিক, ব্যাংক-বীমা, সরকারি ও বেসরকারী সংস্থা, এলাকার মাননীয় সাংসদ, স্বাস্থ্যমন্ত্রী এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কামনা করেছেন। প্রথমতঃ কেবল মহান স্রষ্টার করুণা এবং বিত্তশালীদের মানবিক অর্থ সহায়তাই পারে সোলাইমানের জীবন বাঁচাতে।
সাহায্য পাঠাইবার ঠিকানা: মো: সোলাইমান আলী, প্রযত্নে পিতা:মো:সোহেল মিয়া, মোবাইল নম্বর: 01314- 175-018 বিকাশ একাউন্ট নম্বর: 01314-175-018।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft